প্রিন্ট এর তারিখঃ Oct 23, 2026 ইং || প্রকাশের তারিখঃ Oct 13, 2026 ইং
বরগুনায় ৯নং বালিয়াতলী ইউপি ভবনের ছাদ জরাজীর্ণ: দুর্ঘটনার শঙ্কা!

বরগুনা সদর উপজেলা প্রতিনিধি: বরগুনা সদর উপজেলার ৯ নম্বর এম বালিয়াতলী ইউনিয়ন পরিষদ ভবনের তৃতীয় তলার ছাদ বেহাল অবস্থায় রয়েছে। ছাদের বিভিন্ন স্থানে খানাখন্দ সৃষ্টি হয়েছে এবং পলেস্তারা ভেঙে পড়ছে। এতে ভবনটির নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে সংস্কার না করায় ছাদের এমন অবস্থা হয়েছে। দ্রুত ছাদ সংস্কার করে ভবনের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন তাঁরা। পাশাপাশি সম্ভাব্য দুর্ঘটনা এড়াতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।
© Copyright © dailyseshkatha © Seshkatha News24 © 2026 all rights reservered