প্রিন্ট এর তারিখঃ Oct 23, 2026 ইং || প্রকাশের তারিখঃ Oct 12, 2026 ইং
আমতলীতে আইন-শৃঙ্খলা-সন্ত্রাস প্রতিরোধ কমিটির সভা

মহিবউল্লাহ কিরন,বরগুনা প্রতিনিধি: বরগুনার আমতলীতে মাসিক আইন-শৃঙ্খলা, সন্ত্রাস দমন ও নাশকতা প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১২ অক্টোবর) বেলা ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার হাসান মো. হাফিজুর রহমানের সভাপতিত্বে, সভায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধে করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রঞ্জিত কুমার দাস, আমতলী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইয়াকুব হোসাইন, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. রাসেল, উপজেলা প্রকৌশলী মো. ইদ্রিস আলী, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মনজুরুল হাসান, মহিলা বিষয়ক কর্মকর্তা রূপ কুমার পাল। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ, আমতলী উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. জালাল উদ্দিন ফকির, সিনিয়র যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলাম মামুন, পৌর বিএনপির সাবেক আহ্বায়ক মো. কবির উদ্দিন ফকির, সদস্য সচিব জালাল আহমেদ খান, ইসলামী আন্দোলন বাংলাদেশ পৌর সভাপতি মো. কামরুজ্জামান, জামায়াতে ইসলামী পৌর সভাপতি মাওলানা মোফাজ্জল হোসেন সুরা। উপজেলা সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সুশীল সমাজের নেতৃবৃন্দ।
সভায় বক্তারা আসন্ন সময়ে উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে সকলের সম্মিলিত সহযোগিতা কামনা করেন।
© Copyright © dailyseshkatha © Seshkatha News24 © 2026 all rights reservered