প্রিন্ট এর তারিখঃ Oct 23, 2026 ইং || প্রকাশের তারিখঃ Oct 12, 2026 ইং
আমতলীতে জাতীয় কন্যাশিশু দিবস-২০২৬

আমতলী প্রতিনিধি: “শিশু বিয়ে আর নয়, কন্যা করবে বিশ্বজয়” প্রতিপাদ্যকে সামনে রেখে বরগুনার আমতলীতে জাতীয় কন্যাশিশু দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১২ অক্টোবর) আমতলী উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সভাপতিত্বে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় কন্যাশিশুর অধিকার সুরক্ষা, বাল্যবিবাহ প্রতিরোধ, শিক্ষার সুযোগ নিশ্চিতকরণ এবং সমাজে কন্যাশিশুর মর্যাদা প্রতিষ্ঠার গুরুত্ব তুলে ধরা হয়। এ সময় কন্যাশিশুর নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতে পরিবার ও সমাজের পাশাপাশি সংশ্লিষ্ট সকলকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়।
© Copyright © dailyseshkatha © Seshkatha News24 © 2026 all rights reservered