প্রিন্ট এর তারিখঃ Oct 23, 2026 ইং || প্রকাশের তারিখঃ Oct 11, 2026 ইং
আমতলীতে ৯০ গ্রাম গাঁজাসহ এক যুবক গ্রেপ্তার!

আমতলী প্রতিনিধি: বরগুনার আমতলীতে পুলিশের বিশেষ অভিযানে ৯০ গ্রাম গাঁজাসহ মো. সাইফুল ইসলাম মুসুল্লী (৩০) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা যায়, গত ১০ অক্টোবর ২০২৬ বিকেল ৫টা ৫ মিনিটে আমতলী উপজেলার আঠারোগাছিয়া ইউনিয়নের দক্ষিণ চাউলা এলাকার পাগলা সেলিমের হাটে অভিযান চালায় গাজীপুর পুলিশ ফাঁড়ির একটি দল। এসআই মো. জলিল হোসেনের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে সেলিমের দোকানের সামনের সড়ক থেকে সাইফুলকে ৯০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার সাইফুল ইসলাম মুসুল্লী আমতলী উপজেলার ২ নম্বর কুকুয়া ইউনিয়নের পূর্ব চুনাখালী গ্রামের মো. তোতা মুসুল্লীর ছেলে।
পুলিশ জানায়, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়েরের পর গ্রেপ্তার ব্যক্তিকে আদালতে সোপর্দ করা হয়েছে।
© Copyright © dailyseshkatha © Seshkatha News24 © 2026 all rights reservered