প্রিন্ট এর তারিখঃ Oct 23, 2026 ইং || প্রকাশের তারিখঃ Oct 11, 2026 ইং
বরগুনায় পৃথক অভিযানে ইয়াবা-গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ২

বরগুনা সদর উপজেলা প্রতিনিধি: বরগুনা সদর উপজেলায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও থানা পুলিশের পৃথক অভিযানে ইয়াবা ট্যাবলেট, গাঁজা ও মাদক বিক্রির নগদ টাকা উদ্ধার করা হয়েছে। এসব অভিযানে দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, ১১ অক্টোবর ২০২৬ দিবাগত রাত সাড়ে ১২টার দিকে পুলিশ সুপার মো. কুদরত-ই-খুদা, পিপিএম-সেবা-এর নির্দেশনায় ডিবি পুলিশের একটি দল বরগুনা সদর উপজেলার ২ নম্বর গৌরিচন্না ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের দক্ষিণ খাজুরতলা গ্রামে অভিযান চালায়। ওই গ্রামের একটি তিনতলা ভবনের নিচতলায় ভাড়াটিয়া নাজমা বেগমের সামনের কক্ষের তোশকের নিচ থেকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় মো. সিফাত হাওলাদার (২০) ও মো. নূর আলম (৩৫) নামে দুজনকে গ্রেপ্তার করা হয়। পুলিশের তথ্য অনুযায়ী, উদ্ধার করা ইয়াবার ওজন ১০ গ্রাম এবং আনুমানিক বাজারমূল্য ৩০ হাজার টাকা। গ্রেপ্তার সিফাত হাওলাদার বরগুনার বদরখালী এলাকার আঃ লতিফ হাওলাদারের ছেলে। অপর গ্রেপ্তার নূর আলম বরগুনার চালিতাতলা এলাকার আবদুল লতিফের ছেলে। তাঁদের বিরুদ্ধে বরগুনা সদর থানায় মামলা রুজুর প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানানো হয়েছে।
অন্যদিকে, গত ১০ অক্টোবর রাত সাড়ে ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বরগুনা সদর থানা পুলিশের একটি দল ৬ নম্বর বুড়িরচর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের কড়ইতলা মাইঠা গ্রামে অভিযান চালায়। মৃত নাদের আলী হাওলাদারের বাড়িতে পরিচালিত এ অভিযানে একটি শয়নকক্ষের তোশকের নিচ থেকে ৫৮ পিস ইয়াবা ট্যাবলেট, ৩০ গ্রাম গাঁজা এবং মাদক বিক্রির নগদ ১ হাজার ১৭০ টাকা উদ্ধার করা হয়। পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, দ্বিতীয় অভিযানে উদ্ধার করা ইয়াবার ওজন ৫ দশমিক ৮ গ্রাম।
© Copyright © dailyseshkatha © Seshkatha News24 © 2026 all rights reservered