প্রিন্ট এর তারিখঃ Oct 23, 2026 ইং || প্রকাশের তারিখঃ Oct 10, 2026 ইং
বরগুনায় মাদকসেবন ও বাবা-মাকে মারধরের ঘটনায় দুজনের কারাদণ্ড!

বরগুনা সদর উপজেলা প্রতিনিধি: বরগুনা সদর থানা পুলিশের পৃথক অভিযানে গ্রেপ্তার দুই আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন আদালত। মাদক সেবনের দায়ে মো. রাকিব (২৫)-কে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৫ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে। অন্যদিকে, বাবা-মাকে মারধরের ঘটনায় মো. আবুবক্কর ওরফে রাহাত (১৯)-কে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা, অনাদায়ে আরও ৩ দিনের কারাদণ্ড দিয়েছেন আদালত।
© Copyright © dailyseshkatha © Seshkatha News24 © 2026 all rights reservered