প্রিন্ট এর তারিখঃ Oct 23, 2026 ইং || প্রকাশের তারিখঃ Oct 10, 2026 ইং
পাথরঘাটায় আফরোজের বিরুদ্ধে মানববন্ধন, পরবর্তীতে হামলার শিকার!

পাথরঘাটা প্রতিনিধি: বরগুনার পাথরঘাটায় আফরোজ নামক এক ব্যক্তির বিরুদ্ধে মামলা-হামলার ভয় দেখানো, জমি দখল এবং বিএনপির নেতাকর্মী ও অরাজনৈতিক ব্যক্তিদের হয়রানির অভিযোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
গত শনিবার উপজেলা পরিষদের সামনে এ মানববন্ধনে অংশগ্রহণকারীরা অভিযুক্ত আফরোজকে আওয়ামী লীগের দোসর আখ্যা দিয়ে তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগের তদন্ত ও প্রতিকার দাবি করেন। তবে এসব অভিযোগের বিষয়ে অভিযুক্ত আফরোজের বক্তব্য জানা যায়নি। এদিকে, মানববন্ধন শেষে উপজেলা পরিষদের সামনে আফরোজের ওপর বিক্ষুব্ধ জনতা হামলা চালিয়েছে! তবে হামলার কারণ সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য পাওয়া যায়নি।
© Copyright © dailyseshkatha © Seshkatha News24 © 2026 all rights reservered