প্রিন্ট এর তারিখঃ Oct 23, 2026 ইং || প্রকাশের তারিখঃ Oct 10, 2026 ইং
বরগুনায় পৌরসভার উদ্যোগে সাপ্তাহিক পরিচ্ছন্নতা অভিযান

বরগুনা জেলা প্রতিনিধি: পরিচ্ছন্ন নগরী গড়ার লক্ষ্যে প্রতি শনিবারের মতো গত ১০ অক্টোবর বরগুনা পৌরসভার উদ্যোগে একযোগে তিনটি স্থানে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে।অভিযানের আওতায় পৌরসভার ৭ ও ৮ নম্বর ওয়ার্ডের সেন্ট্রাল ক্লিনিক রোড থেকে কলেজ ব্রাঞ্চ রোড হয়ে নাথপট্টি চত্বর এবং আমতলা খাল এলাকায় পরিচ্ছন্নতা কার্যক্রম চালানো হয়। নগরীর পরিবেশ পরিষ্কার রাখা, মশার প্রজননস্থল কমানো এবং জনস্বাস্থ্য সুরক্ষায় এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে। পরিচ্ছন্ন বরগুনা গড়ে তুলতে নিয়মিত এ কার্যক্রম অব্যাহত রাখার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
© Copyright © dailyseshkatha © Seshkatha News24 © 2026 all rights reservered