প্রিন্ট এর তারিখঃ Oct 23, 2026 ইং || প্রকাশের তারিখঃ Oct 9, 2026 ইং
তালতলীতে বিষপ্রয়োগে হাঁস হত্যার অভিযোগ, থানায় মামলা

তালতলী প্রতিনিধি: বরগুনার তালতলীতে জমিজমা নিয়ে বিরোধের জেরে একটি খামারের প্রায় ২৫০টি হাঁস বিষ প্রয়োগে মেরে ফেলার অভিযোগ উঠেছে। গত বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুরে উপজেলার কড়ইবাড়িয়া ইউনিয়নের কড়ইবাড়িয়া গ্রামে মতি মৃধার খামারে এ ঘটনা ঘটে। এতে প্রায় দেড় লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ভুক্তভোগী পরিবারের। পরিবারের অভিযোগ, জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় আবদুল হাই ফরাজি, তাঁর ছেলে মিরাজ ফরাজি ও জাকির মৃধার বিরুদ্ধে তালতলী থানায় অভিযোগ দেওয়া হয়েছে। তবে এ অভিযোগ অস্বীকার না করে আবদুল হাই ফরাজি দাবি করেন, জমিতে ওষুধ দেওয়ার কারণে হাঁসগুলো মারা যেতে পারে। তাঁর বক্তব্য, হাঁসগুলো জমিতে ছেড়ে দেওয়ায় এ ঘটনা ঘটেছে।
তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইদুল ইসলাম জানান, এ ঘটনায় অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্তাধীন। অভিযোগের সত্যতা পাওয়া গেলে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
© Copyright © dailyseshkatha © Seshkatha News24 © 2026 all rights reservered