প্রিন্ট এর তারিখঃ Oct 23, 2026 ইং || প্রকাশের তারিখঃ Oct 9, 2026 ইং
বরগুনায় এনা পরিবহনের নতুন কাউন্টার উদ্বোধন

বরগুনা সদর উপজেলা প্রতিনিধি: বরগুনায় এনা ট্রান্সপোর্ট (প্রা.) লিমিটেডের নতুন বাস কাউন্টারের শুভ উদ্বোধন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৯ অক্টোবর) সকাল সাড়ে ৯টায় ফিতা কেটে কাউন্টারটির উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে স্থানীয় রাজনৈতিক, ব্যবসায়ী ও বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দসহ গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে ছিলেন অ্যাডভোকেট মুহা. রুহুল আমিন, রফিকুল ইসলাম, মোহাম্মদ ফিরোজ আলম, রফিকুল ইসলাম খান, রাকিবুল ইসলাম রাকিব ও শাহিন মৃধাসহ অন্যরা। উদ্বোধন শেষে এনা পরিবহনের সাফল্য, যাত্রীদের নিরাপদ ভ্রমণ এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। নতুন এ কাউন্টারের মাধ্যমে পদ্মা সেতু হয়ে বরগুনা থেকে সায়েদাবাদ, রাইনখোলা, আব্দুল্লাহপুর ও গাজীপুরসহ বিভিন্ন রুটে যাতায়াত আরও সহজ হবে বলে আশা প্রকাশ করেন উপস্থিত ব্যক্তিরা।
টিকিট ও যাতায়াতসংক্রান্ত তথ্যের জন্য যোগাযোগ করা যাবে ০১৩৫১-৯৭৫১৯২ ও ০১৭১১-৬৫৭৪৮৪ নম্বরে।
© Copyright © dailyseshkatha © Seshkatha News24 © 2026 all rights reservered