প্রিন্ট এর তারিখঃ Oct 23, 2026 ইং || প্রকাশের তারিখঃ Oct 9, 2026 ইং
নজরুল বর্ষ ২০২৬: বিভাগীয় পর্যায়ে বেতাগীর শিক্ষার্থীরা

বেতাগী প্রতিনিধি: ‘নজরুল বর্ষ ২০২৬’ পালন উপলক্ষে প্রতিষ্ঠানভিত্তিক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতায় বরগুনা জেলার বেতাগী উপজেলার তিনটি দল জেলা পর্যায়ে প্রথম স্থান অর্জন করে বিভাগীয় পর্যায়ে অংশগ্রহণের সুযোগ পেয়েছে। নৃত্য বিভাগে বেতাগী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের মাইসা, তাবাসসুম ও মুন প্রথম স্থান অর্জন করেছে। কবিতা আবৃত্তি ‘ক’ গ্রুপে প্রথম হয়েছে বেতাগী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নুসাইবা, তানজিম ও সাওদা। একই বিদ্যালয়ের আফিয়া, জাহিন ও সাওদা অভিনয় ‘খ’ গ্রুপে প্রথম স্থান অর্জন করে বিভাগীয় পর্যায়ে প্রতিযোগিতার যোগ্যতা অর্জন করেছে। জেলা পর্যায়ে এই সাফল্যে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মধ্যে আনন্দের সৃষ্টি হয়েছে। বিভাগীয় পর্যায়েও বিজয়ের ধারাবাহিকতা বজায় রেখে বেতাগী তথা বরগুনা জেলার সুনাম বয়ে আনবে—এমন প্রত্যাশায় প্রতিযোগীদের প্রতি রইল আন্তরিক শুভকামনা।
© Copyright © dailyseshkatha © Seshkatha News24 © 2026 all rights reservered