প্রিন্ট এর তারিখঃ Oct 23, 2026 ইং || প্রকাশের তারিখঃ Oct 9, 2026 ইং
দুর্যোগকালীন নিরাপদ আশ্রয় নিশ্চিতকরণে WASH ব্লক সংস্কার

বরগুনা প্রতিনিধি: উপকূলীয় নারীদের জন্য দুর্যোগকালীন নিরাপদ ও নারীবান্ধব আশ্রয় নিশ্চিত করতে কাজ করছে বেসরকারি উন্নয়ন সংস্থা জাগোনারী (JAGO NARI)। PROHOR প্রকল্পের আওতায় Start Fund Bangladesh-এর সহযোগিতায় বরগুনার তালতলী উপজেলার ছোটবগী ও বরগুনা সদর উপজেলার ঢলুয়া ইউনিয়নের ১০টি সাইক্লোন শেল্টারের WASH ব্লক সংস্কার করা হচ্ছে। এ উদ্যোগের মাধ্যমে আশ্রয়কেন্দ্রগুলোতে পানি, স্যানিটেশন ও স্বাস্থ্যবিধিসংক্রান্ত (WASH) সুবিধা উন্নয়নের পাশাপাশি নারীদের জন্য নিরাপদ, পরিচ্ছন্ন ও সম্মানজনক পরিবেশ নিশ্চিত করার লক্ষ্য নেওয়া হয়েছে। দুর্যোগের সময় উপকূলীয় নারীদের নিরাপত্তা, মর্যাদা ও মৌলিক চাহিদা পূরণে জাগোনারীর এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
© Copyright © dailyseshkatha © Seshkatha News24 © 2026 all rights reservered