প্রিন্ট এর তারিখঃ Oct 23, 2026 ইং || প্রকাশের তারিখঃ Oct 9, 2026 ইং
বরগুনার সোনাখালীতে ফুটবল ফাইনালে টাইগার ক্লাবের জয়

মাদকমুক্ত যুবসমাজ গঠনে খেলাধুলার প্রতি আহ্বান
বিশেষ প্রতিনিধি, বরগুনা: বরগুনার সোনাখালী বালিকা মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে অনূর্ধ্ব-১৩ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার (৯ অক্টোবর) অনুষ্ঠিত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে সোনাখালী এসএস ক্লাবকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে সোনাখালী টাইগার ক্লাব। সোনাখালী বিশ্বাস বাড়ি উন্নয়ন সংস্থার ক্রীড়া বিষয়ক সম্পাদক জহিরুল বিশ্বাস ও বশির বিশ্বাসের সার্বিক আয়োজনে এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। খেলায় টাইগার ক্লাবের নেতৃত্ব দেন আব্দুল্লাহ বিশ্বাস। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি সোনাখালী বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি ও আইনজীবী অ্যাডভোকেট মো. সাইফুল ইসলাম সোহেল বলেন, যুবসমাজকে মাদক, মোবাইল আসক্তি ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। পড়াশোনার পাশাপাশি নিয়মিত খেলাধুলা শিশু-কিশোরদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোহাগ হোসেন কালু বিশ্বাস ও অলি হাওলাদার বলেন, খেলাধুলা তরুণ প্রজন্মের মধ্যে শৃঙ্খলা, সৌহার্দ্য ও সম্প্রীতি বাড়ায়। খেলা শেষে অতিথিরা বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন। ফাইনাল খেলা দেখতে স্থানীয় ক্রীড়াপ্রেমীদের উপস্থিতিতে মাঠ ছিল উৎসবমুখর।
© Copyright © dailyseshkatha © Seshkatha News24 © 2026 all rights reservered