প্রিন্ট এর তারিখঃ Oct 23, 2026 ইং || প্রকাশের তারিখঃ Oct 8, 2026 ইং
বরগুনায় শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

বরগুনা জেলা প্রতিনিধি: বাংলাদেশ শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও বিশ্ব শিশু দিবস উপলক্ষে বরগুনায় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার ৯ অক্টোবর সকাল সাড়ে ১০টায় বরগুনা জেলা স্কুল মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক ও শিক্ষা) অনিমেষ বিশ্বাস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনা প্রেসক্লাবের সভাপতি মো. হাফিজুর রহমান, জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা এ জেড এম সালেহ ফারুক এবং জেলা স্কুলের প্রধান শিক্ষক আব্দুল ওহাব। অনুষ্ঠানটি পরিচালনা করেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা রফিকুল ইসলাম। প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক অনিমেষ বিশ্বাস বলেন, শিশুদের সাংস্কৃতিক চর্চার পাশাপাশি বিজ্ঞানমনস্ক ও মানবিক মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে শিশুদের অংশগ্রহণ বাড়াতে হবে। আলোচনা সভা শেষে শিশুদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
© Copyright © dailyseshkatha © Seshkatha News24 © 2026 all rights reservered