প্রিন্ট এর তারিখঃ Oct 23, 2026 ইং || প্রকাশের তারিখঃ Oct 8, 2026 ইং
বরগুনায় ৫০ পিস ইয়াবাসহ এক যুবক আটক!

বরগুনা সদর উপজেলা প্রতিনিধি: বরগুনা সদর উপজেলাধীন ৪নং কেওড়াবুনিয়া ইউনিয়নের ৯নং ওয়ার্ডের লতাবাড়িয়া গ্রামে অভিযান চালিয়ে ইয়াবাসহ এক যুবককে আটক করা হয়েছে। আ-ট-ক-কৃ-ত ব্যক্তির নাম আবু বকর ছিদ্দিক সামিউ (২০)। তিনি গোপালগঞ্জ জেলার কোটালিপাড়া থানার কাগডাঙ্গা এলাকার বাসিন্দা এবং বর্তমানে তিনি বরগুনা পৌরসভার উকিলপট্টি এলাকায় বসবাস করেন। পুলিশের তথ্য অনুযায়ী, লতাবাড়িয়া গ্রামের ছাত্তার মোল্লার বাড়ির পূর্ব পাশে আয়লা–লতাবাড়িয়া পাকা সড়কের ওপর অভিযান চালিয়ে তার কাছ থেকে একটি স্বচ্ছ পলিথিনের প্যাকেটের ভেতর মিথাইল অ্যামফিটামিনযুক্ত ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধার করা ইয়াবার মোট ওজন ৫ গ্রাম। ঘটনার পর উদ্ধারকৃত মাদকদ্রব্য জব্দ করা হয়েছে এবং আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
© Copyright © dailyseshkatha © Seshkatha News24 © 2026 all rights reservered