প্রিন্ট এর তারিখঃ Oct 23, 2026 ইং || প্রকাশের তারিখঃ Oct 8, 2026 ইং
শিক্ষার্থীদের পাশে বরগুনা পলিটেকনিক ছাত্রদল

বরগুনা সদর উপজেলা প্রতিনিধি: ২০২৬-২৭ শিক্ষাবর্ষে বরগুনা সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে প্রথম দিনের ভর্তি কার্যক্রমে শিক্ষার্থীদের সহযোগিতায় পাশে দাঁড়িয়েছে বরগুনা সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রদল। ভর্তি কার্যক্রমে আগত নতুন শিক্ষার্থীদের বিভিন্ন তথ্য দিয়ে সহায়তা, ভর্তি-সংক্রান্ত কার্যক্রম বুঝিয়ে দেওয়া এবং প্রয়োজনীয় সহযোগিতা করেন ছাত্রদলের নেতাকর্মীরা। ছাত্রদলের নেতাকর্মীরা জানান, নতুন শিক্ষার্থীরা যাতে ভর্তি প্রক্রিয়ায় কোনো ধরনের সমস্যায় না পড়েন, সে লক্ষ্যেই প্রথম দিন থেকে তাদের পাশে থাকার উদ্যোগ নেওয়া হয়েছে। শিক্ষার্থীদের প্রয়োজনে ভবিষ্যতেও সহযোগিতা অব্যাহত রাখার কথা জানান তারা।
© Copyright © dailyseshkatha © Seshkatha News24 © 2026 all rights reservered