প্রিন্ট এর তারিখঃ Oct 23, 2026 ইং || প্রকাশের তারিখঃ Oct 8, 2026 ইং
আমতলীতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদযাপন

আমতলী প্রতিনিধি: ‘অবিচল বিশ্বাসের ৫০ বছর—প্রজন্ম থেকে প্রজন্মে সম্পর্কের শক্তি হয়ে সঙ্গে এগিয়ে যাবার’ প্রতিপাদ্যে বরগুনার আমতলীতে নানা আয়োজনের মধ্য দিয়ে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদযাপন করা হয়েছে। গত বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিকেল ৩টায় আমতলী উপশাখায় আয়োজিত অনুষ্ঠানে ব্যাংকের কর্মকর্তা-কর্মচারী, গ্রাহক, আমানতকারী, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইএফআইসি ব্যাংক আমতলী উপশাখার অফিসার ইনচার্জ মো. তানভীর খান। আলোচনা সভায় বক্তারা বলেন, পাঁচ দশকের পথচলায় আইএফআইসি ব্যাংক দেশের অর্থনৈতিক উন্নয়ন, ব্যবসা-বাণিজ্যের প্রসার ও সাধারণ মানুষের আর্থিক সেবায় ভূমিকা রেখে আসছে। গ্রাহকের আস্থা ও বিশ্বাসকে সঙ্গে নিয়ে ভবিষ্যতে আরও আধুনিক ও প্রযুক্তিনির্ভর ব্যাংকিং সেবা নিশ্চিত করার প্রত্যয় ব্যক্ত করেন তারা। আলোচনা শেষে কেক কেটে ব্যাংকের ৫০ বছর পূর্তি উদযাপন করা হয়। এ সময় উপস্থিত গ্রাহক, আমানতকারী ও অতিথিদের মধ্যে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
© Copyright © dailyseshkatha © Seshkatha News24 © 2026 all rights reservered