প্রিন্ট এর তারিখঃ Oct 23, 2026 ইং || প্রকাশের তারিখঃ Oct 8, 2026 ইং
বরগুনায় বিশ্ব দৃষ্টি দিবস পালিত

বরগুনা প্রতিনিধি (শাহ আলী): ‘আপনার চোখকে ভালোবাসুন’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে গত বৃহস্পতিবার (৮ অক্টোবর) বরগুনায় বিশ্ব দৃষ্টি দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে সকালে বরগুনা চক্ষু হাসপাতালের সামনে থেকে একটি র্যালি বের হয়। র্যালিটি জেলা প্রশাসক গোলচত্বর হয়ে সিভিল সার্জন কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে সিভিল সার্জন কার্যালয়ের মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. অরুনাগো চৌধুরী ও ইসলামি চক্ষু হাসপাতালের পরিচালক মো. আবু জাফরসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। পরে টাউনহলে ইসলামি চক্ষু হাসপাতালের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়। ক্যাম্পে চার শতাধিক অসহায় রোগীকে বিনামূল্যে চোখের চিকিৎসা ও ওষুধ দেওয়া হয়। এছাড়া আরো ৫০জন রোগীর ছানি অপারেশন করা হয়েছে।
© Copyright © dailyseshkatha © Seshkatha News24 © 2026 all rights reservered