প্রিন্ট এর তারিখঃ Oct 23, 2026 ইং || প্রকাশের তারিখঃ Oct 8, 2026 ইং
চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ইব্রাহীম পিপিএম-সেবা পদকে ভূষিত

চট্টগ্রাম প্রতিনিধি: অসীম সাহসিকতা, বীরত্বপূর্ণ ও প্রশংসনীয় কর্মকাণ্ড, উদ্ভাবনী উদ্যোগ এবং সেবামূলক অবদানের স্বীকৃতিস্বরূপ চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ইব্রাহীম ‘প্রেসিডেন্ট পুলিশ মেডেল (পিপিএম)-সেবা’ পদকে ভূষিত হয়েছেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের পর ৩১তম বিসিএসের মাধ্যমে ২০১৩ সালে পুলিশ ক্যাডারে যোগ দেন তিনি। বাংলাদেশ পুলিশ একাডেমি, সারদায় মৌলিক প্রশিক্ষণ শেষে নেত্রকোনায় বাস্তব প্রশিক্ষণ গ্রহণ করেন। পরবর্তীতে দেশের বিভিন্ন জেলা ও পুলিশ ইউনিটে দক্ষতা, সততা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করেন। চট্টগ্রামে দায়িত্ব গ্রহণের পর মাদক, সন্ত্রাস ও সাইবার অপরাধ দমন এবং চাঞ্চল্যকর মামলার রহস্য উদঘাটনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন মোহাম্মদ ইব্রাহীম। পাশাপাশি সাধারণ মানুষের কাছে পুলিশি সেবা পৌঁছে দিতেও তিনি কাজ করে যাচ্ছেন।
এর আগে গত বছর দৃষ্টান্তমূলক অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি ‘পুলিশ ফোর্স এক্সেমপ্লারি গুড সার্ভিস ব্যাজ’ লাভ করেন। এ বছর সারাদেশের বিভিন্ন পুলিশ ইউনিটে কর্মরত মোট ৯২ জন পুলিশ সদস্যকে বিভিন্ন পুলিশ পদক প্রদান করা হয়েছে।
© Copyright © dailyseshkatha © Seshkatha News24 © 2026 all rights reservered