প্রিন্ট এর তারিখঃ Oct 23, 2026 ইং || প্রকাশের তারিখঃ Oct 7, 2026 ইং
আমতলীতে নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ এক জেলে!

আমতলী প্রতিনিধি: বরগুনার আমতলীতে নদীতে মাছ ধরতে গিয়ে উমর আলী গাজি নামে এক ব্যক্তি নিখোঁজ হয়েছেন। বুধবার (৭ অক্টোবর) সকালে আমতলী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের লোছা এলাকার বাসিন্দা উমর আলী নদীতে মাছ ধরতে যান। এরপর থেকে তার কোনো সন্ধান পাওয়া যায়নি। খবর পেয়ে মৎস্য বিভাগ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধারে অভিযান শুরু করেন। শেষ খবর পাওয়া পর্যন্ত নিখোঁজ উমর আলী গাজিকে উদ্ধারে অভিযান চলমান ছিল।
© Copyright © dailyseshkatha © Seshkatha News24 © 2026 all rights reservered