প্রিন্ট এর তারিখঃ Oct 23, 2026 ইং || প্রকাশের তারিখঃ Oct 7, 2026 ইং
বরগুনায় চাঁদাবাজি মামলায় সাংবাদিক আসাদ সবুজের জামিন মঞ্জুর

বরগুনা প্রতিনিধি: বরগুনায় এক কোটি টাকা চাঁদাবাজির অভিযোগে দায়ের করা মামলায় দৈনিক কালবেলার প্রতিনিধি সাংবাদিক আসাদ সবুজের জামিন মঞ্জুর করেছেন আদালত। বুধবার (৭ অক্টোবর) বরগুনার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক বাদীর উপস্থিতিতে জামিন শুনানি শেষে তার জামিন মঞ্জুর করেন। আসাদ সবুজের পক্ষে আইনজীবী এম এ বারী মতিন, মোস্তফা কাদের ও বাবুল দাস আদালতে উপস্থিত ছিলেন। এদিকে গ্রেপ্তারের সময় আসাদ সবুজকে হ্যান্ডকাফ পরানোর ঘটনায় এসআই হারুন অর রশিদকে পুলিশ লাইন্সে প্রত্যাহার করা হয়েছে। অভিযোগের বিষয়ে গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে জেলা পুলিশ। গত ১ অক্টোবর রাতে এক কোটি টাকা চাঁদাবাজির অভিযোগে দায়ের করা মামলায় আসাদ সবুজকে গ্রেপ্তার করা হয়। মামলায় আরও ১৩ জনকে আসামি করা হয়েছে। জামিনের পর সাংবাদিক সংগঠনগুলোর পক্ষ থেকে সন্তোষ প্রকাশ করা হয়েছে।
© Copyright © dailyseshkatha © Seshkatha News24 © 2026 all rights reservered