প্রিন্ট এর তারিখঃ Oct 23, 2026 ইং || প্রকাশের তারিখঃ Oct 5, 2026 ইং
আমতলীতে বিশ্ব শিক্ষক দিবস পালিত

আমতলী প্রতিনিধি: বরগুনার আমতলীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে গত সোমবার সকাল ১০টায় একটি র্যালি বের করা হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান মো. হাফিজুর রহমানের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রনজিত চন্দ্র দাস, আমতলী সরকারি কলেজের অধ্যক্ষ ড. জামাল হোসেনসহ শিক্ষক ও বিভিন্ন সংগঠনের নেতারা। সভায় বক্তারা শিক্ষকদের মর্যাদা, দায়িত্ব ও শিক্ষার মানোন্নয়নে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা তুলে ধরেন। পাশাপাশি শিক্ষার গুণগত মান উন্নয়নে শিক্ষক সমাজকে আরও দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।
© Copyright © dailyseshkatha © Seshkatha News24 © 2026 all rights reservered