প্রিন্ট এর তারিখঃ Oct 23, 2026 ইং || প্রকাশের তারিখঃ Oct 5, 2026 ইং
বরগুনায় জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা অনুষ্ঠিত

বরগুনা সদর উপজেলা প্রতিনিধি: বরগুনা জেলা পুলিশের অধঃস্তন কর্মকর্তা-কর্মচারীদের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার (৫ অক্টোবর) বরগুনা জেলা পুলিশ লাইন্সে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষায় কনস্টেবল থেকে নায়েক/এটিএসআই, এএসআই (সশস্ত্র) থেকে এসআই (সশস্ত্র) এবং এটিএসআই থেকে টিএসআই পদে পদোন্নতির লক্ষ্যে ক্যাম্প প্রশিক্ষণ পরীক্ষা নেওয়া হয়। পরীক্ষা বোর্ডের সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনার পুলিশ সুপার মো. কুদরত-ই-খুদা, পিপিএম (সেবা)। বোর্ডের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন পটুয়াখালী জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) কিশোর রায় এবং পিরোজপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার (মঠবাড়িয়া সার্কেল) পার্থ চক্রবর্তী, পিপিএম। এ সময় বরগুনা জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
© Copyright © dailyseshkatha © Seshkatha News24 © 2026 all rights reservered