প্রিন্ট এর তারিখঃ Oct 23, 2026 ইং || প্রকাশের তারিখঃ Oct 5, 2026 ইং
বরগুনায় ৪০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার!

বরগুনা প্রতিনিধি: বরগুনা জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ৪০ পিস ইয়াবাসহ মো. মনির হোসেন (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। গত সোমবার (৫ অক্টোবর) বরগুনা পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডে বরগুনা-বাঁশবুনিয়া পাকা সড়কে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, মনির হোসেন বরগুনার ৬ নম্বর বুড়িরচর ইউনিয়নের মাইঠা এলাকার বাসিন্দা।
বরগুনার পুলিশ সুপার মো. কুদরত-ই-খুদা, পিপিএম (সেবা)-এর নির্দেশনায় চলমান মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়। গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে বরগুনা সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরসহ পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
© Copyright © dailyseshkatha © Seshkatha News24 © 2026 all rights reservered