প্রিন্ট এর তারিখঃ Oct 23, 2026 ইং || প্রকাশের তারিখঃ Oct 4, 2026 ইং
বামনায় তৃতীয় শ্রেণির শিক্ষার্থীকে যৌন নির্যাতনের অভিযোগে দপ্তরি কারাগারে!

বামনা প্রতিনিধি: বরগুনার বামনায় তৃতীয় শ্রেণির এক শিক্ষার্থীকে দীর্ঘ সাত মাস ধরে যৌন নির্যাতনের অভিযোগে মো. সাকিবুর রহমান সুজন (৩৫) নামে এক স্কুল দপ্তরিকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
গত রোববার (৪ অক্টোবর) বরগুনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে আত্মসমর্পণ করলে বিচারক তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। অভিযুক্ত সুজন বামনা উপজেলার সদর ইউনিয়নের পশ্চিম সফিপুর এলাকার মৃত আবদুল হকের ছেলে। তিনি ১২ নম্বর বামনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দপ্তরি কাম নৈশপ্রহরী হিসেবে কর্মরত। অভিযোগের বিষয়ে আদালতে পরবর্তী আইনগত কার্যক্রম চলমান রয়েছে।
© Copyright © dailyseshkatha © Seshkatha News24 © 2026 all rights reservered