প্রিন্ট এর তারিখঃ Oct 23, 2026 ইং || প্রকাশের তারিখঃ Oct 4, 2026 ইং
বামনায় চেক ডিজঅনার মামলায় সাবেক যুবলীগ নেতা গ্রেপ্তার!

বামনা প্রতিনিধি: বরগুনার বামনা উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক ও চেক ডিজঅনার মামলায় দণ্ডপ্রাপ্ত আসামি মো. তারিকুজ্জামান সোহাগকে গ্রেপ্তার করেছে বামনা থানা পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি উপজেলার পূর্ব সফিপুর গ্রামের মৃত সেরাজুল ইসলামের ছেলে। মামলার নথি অনুযায়ী, যশোরে মোটর কোম্পানির সঙ্গে ব্যবসায়িক লেনদেনকে কেন্দ্র করে তার বিরুদ্ধে দুটি চেক ডিজঅনার মামলা হয়। Negotiable Instruments Act, 1881-এর ১৩৮ ধারায় দায়ের করা মামলায় আদালত তাকে এক বছর করে বিনাশ্রম কারাদণ্ড দেন। পাশাপাশি একটি মামলায় ২৫ লাখ এবং অপর মামলায় ২১ লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয় বলে নথিতে উল্লেখ রয়েছে। পুলিশ জানায়, গ্রেপ্তারের পর তাকে বামনা থানা পুলিশের হেফাজতে রাখা হয়েছে। তার বিরুদ্ধে পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন।
© Copyright © dailyseshkatha © Seshkatha News24 © 2026 all rights reservered