প্রিন্ট এর তারিখঃ Oct 23, 2026 ইং || প্রকাশের তারিখঃ Oct 4, 2026 ইং
বরগুনা হাসপাতালে মাছ চুরির অভিযোগ বাবুর্চি আলমগীরের বিরুদ্ধে!

বরগুনা হাসপাতালে ভর্তি অসুস্থ রোগীদের জন্য বরাদ্দকৃত খাবারের মাছ কম দেওয়ার অভিযোগ উঠেছে হাসপাতালের দীর্ঘদিন কর্মরত বাবুর্চি আলমগীরের বিরুদ্ধে। অভিযোগ রয়েছে, রোগীদের চাহিদা ও নির্ধারিত পরিমাণ অনুযায়ী রান্না করা মাছ সরবরাহ না করে পরিমাণে কম দেওয়া হচ্ছে। রোগী ও স্বজনদের অভিযোগ, হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের জন্য খাবার প্রস্তুতের সময় মাছের নির্ধারিত পরিমাণ যথাযথভাবে বণ্টন করা হচ্ছে না। এতে অনেক রোগীরা প্রত্যাশিত পরিমাণ খাবার থেকে বঞ্চিত হচ্ছেন। এ ঘটনায় খাবার প্রস্তুত ও বিতরণ ব্যবস্থার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠেছে। অভিযোগের সত্যতা যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হাসপাতাল কর্তৃপক্ষের তদন্ত ও নজরদারি জোরদার করার দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।
© Copyright © dailyseshkatha © Seshkatha News24 © 2026 all rights reservered