প্রিন্ট এর তারিখঃ Oct 23, 2026 ইং || প্রকাশের তারিখঃ Oct 4, 2026 ইং
মা ইলিশ সংরক্ষণে ২২ দিনের নিষেধাজ্ঞা

বিশেষ প্রতিবেদন: ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে আগামী ৮ অক্টোবর থেকে ২৯ অক্টোবর পর্যন্ত টানা ২২ দিন সারাদেশে ইলিশ আহরণ, পরিবহন, মজুত ও বিক্রি নিষিদ্ধ থাকবে। প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ সংরক্ষণ এবং ইলিশের প্রজনন নির্বিঘ্ন করতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইলিশ সম্পদ উন্নয়ন সংক্রান্ত জাতীয় টাস্কফোর্স কমিটির সভায় প্রধান প্রজনন মৌসুম বিবেচনায় নিয়ে নিষেধাজ্ঞার সময় নির্ধারণ করা হয়। এ সময়ে নদী ও সাগরে ইলিশ আহরণ বন্ধ রাখার পাশাপাশি নিষেধাজ্ঞা বাস্তবায়নে সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী ও মৎস্য বিভাগের পক্ষ থেকে অভিযান পরিচালনা করা হবে।
মৎস্য সংশ্লিষ্টরা মনে করছেন, প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষা করা গেলে ইলিশের প্রজনন ও উৎপাদন বাড়বে এবং দেশের ইলিশ সম্পদ আরও সমৃদ্ধ হবে
© Copyright © dailyseshkatha © Seshkatha News24 © 2026 all rights reservered