প্রিন্ট এর তারিখঃ Oct 23, 2026 ইং || প্রকাশের তারিখঃ Oct 3, 2026 ইং
বুড়িরচরে মরহুম বাবুল সিকদারের বোনের জানাজায় সাবেক চেয়ারম্যান পনু

বরগুনা জেলা প্রতিনিধি: বরগুনা সদর উপজেলার ৬নং বুড়িরচর ইউনিয়নের ২নং ওয়ার্ডের মালিকখালি গ্রামের সিকদার বাড়ি জামে মসজিদ প্রাঙ্গণে মরহুম বাবুল সিকদারের বোনের জানাজা অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার আসর নামাজ শেষে অনুষ্ঠিত জানাজায় অংশ নেন বরগুনা জেলা বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক, বুড়িরচর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী জহিরুল হক পনু। জানাজায় তিনি মরহুমার রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। একই সঙ্গে মরহুমার কোনো ভুলত্রুটি হয়ে থাকলে তা ক্ষমা করে দেওয়ার জন্য উপস্থিত মুসল্লিদের প্রতি অনুরোধ করেন। জানাজায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। পরে পারিবারিক কবরস্থানে মরহুমাকে দাফন করা হয়।
© Copyright © dailyseshkatha © Seshkatha News24 © 2026 all rights reservered