প্রিন্ট এর তারিখঃ Oct 23, 2026 ইং || প্রকাশের তারিখঃ Oct 2, 2026 ইং
আমতলীতে বেসরকারি হাসপাতাল ও ক্লিনিক মালিকদের নবগঠিত কমিটি

আমতলী প্রতিনিধি : বাংলাদেশ প্রাইভেট হসপিটাল, ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক ওনার্স অ্যাসোসিয়েশন, আমতলী উপজেলা শাখার নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার (১ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টায় কুয়াকাটার শিকদার রিসোর্ট অ্যান্ড ভিলেজে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের নবনির্বাচিত সভাপতি ও দি মেডিনোভা ক্লিনিক অ্যান্ড ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারের চেয়ারম্যান, আমতলী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ মো. নজরুল ইসলাম তালুকদার। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দকে শপথবাক্য পাঠ করান সংগঠনের বরগুনা জেলা শাখার সাধারণ সম্পাদক ও আল্লাহ মালিক হসপিটালের ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মাদ আবু হাসান। নবনির্বাচিত কমিটির সভাপতি মো. নজরুল ইসলাম তালুকদার, সহ-সভাপতি মো. জহিরুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান, সাংগঠনিক সম্পাদক ইকবাল হোসেন আরিফ, সহ-সাংগঠনিক সম্পাদক মো. মোফাজ্জল হোসেন ও কোষাধ্যক্ষ আলহাজ্ব মো. হারুন আর রশিদসহ উপদেষ্টারা শপথ গ্রহণ করেন। শপথ গ্রহণ শেষে নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ আমতলীর স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং সংশ্লিষ্টদের স্বার্থে ঐক্যবদ্ধভাবে কার্যকর ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
© Copyright © dailyseshkatha © Seshkatha News24 © 2026 all rights reservered