প্রিন্ট এর তারিখঃ Oct 23, 2026 ইং || প্রকাশের তারিখঃ Oct 1, 2026 ইং
আমতলীতে ১৪০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

আমতলী প্রতিনিধি: বরগুনার আমতলীতে মাদকবিরোধী অভিযানে ১৪০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. মামুন ফকির (২৬) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার (১ অক্টোবর ২০২৬) বিকেল ৫টা ২৫ মিনিটে উপজেলার গুলিশাখালী বাজারের উত্তর পাশে মামুন ডেকরেটর দোকানের সামনে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, গ্রেপ্তার মামুন ওই দোকানের মালিক। আমতলী থানার এসআই মো. শওকত হোসেনের নেতৃত্বে পরিচালিত অভিযানে তার কাছ থেকে ১৪০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। মামুন গুলিশাখালী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।
পুলিশ সূত্রে জানা গেছে, নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরসহ পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
© Copyright © dailyseshkatha © Seshkatha News24 © 2026 all rights reservered