প্রিন্ট এর তারিখঃ Oct 23, 2026 ইং || প্রকাশের তারিখঃ Oct 1, 2026 ইং
আমতলীতে জনস্বার্থে বিভিন্ন দাবিতে যুব সংগঠনের স্মারকলিপি

আমতলী প্রতিনিধি: বরগুনার আমতলীতে জনস্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন সমস্যা সমাধানের দাবিতে উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ ও স্মারকলিপি প্রদান করেছে তিনটি যুব সংগঠন। গত বৃহস্পতিবার (১ অক্টোবর ২০২৬) তারুণ্যের আলো, পানকৌড়ি ও স্বপ্নতরী যুব সংঘের উদ্যোগে উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে সাক্ষাৎ করে আমতলী পৌরসভায় স্থায়ী ডাম্পিং স্টেশন নির্মাণ ও অকেজো ল্যাম্পপোস্ট মেরামতের দাবি জানানো হয়। পরে সহকারী কমিশনার (ভূমি)-এর সঙ্গে সাক্ষাৎ করে ভূমি অফিসের পুকুর পরিষ্কার এবং আমতলী-কলাপাড়া মহাসড়কের বান্দ্রা মোড়ে দুর্ঘটনা প্রতিরোধে সিগন্যাল লাইট স্থাপনের দাবি জানিয়ে স্মারকলিপি দেওয়া হয়। এ ছাড়া উপজেলা কৃষি অফিসে ইয়ুথ কৃষকদের কৃষি প্রণোদনা-সংক্রান্ত চিঠি ও তালিকা হস্তান্তর করা হয়। যুব প্রতিনিধিরা বলেন, স্থানীয় সমস্যা চিহ্নিত করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তুলে ধরা এবং সমাধানে যুবসমাজের অংশগ্রহণ নিশ্চিত করাই এ উদ্যোগের মূল লক্ষ্য।
© Copyright © dailyseshkatha © Seshkatha News24 © 2026 all rights reservered