প্রিন্ট এর তারিখঃ Oct 23, 2026 ইং || প্রকাশের তারিখঃ Sep 30, 2026 ইং
বরগুনায় ধ্রুবতারা ইয়ুথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের ২৩ সদস্যবিশিষ্ট জেলা কমিটি

বরগুনা সদর উপজেলা প্রতিনিধি: তরুণদের অধিকার আদায় ও সামাজিক উন্নয়নে দীর্ঘদিনের কাজের স্বীকৃতি হিসেবে ধ্রুবতারা ইয়ুথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (DYDF)-এর বরগুনা জেলা কমিটি (২০২৬-২৭) অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় কমিটি। অনুমোদিত ২৩ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটিতে সভাপতি হিসেবে নাজমুস সাকিব (Nazmus Sakib) এবং সাধারণ সম্পাদক হিসেবে রাকিবুল ইসলাম রাজন খান (Rakibul Islam Razon Khan) দায়িত্ব পেয়েছেন। নতুন কমিটির মাধ্যমে বরগুনার তরুণদের সংগঠিত করা, তাদের অধিকার ও নেতৃত্ব বিকাশে কাজ করা এবং সামাজিক উন্নয়নমূলক কার্যক্রম আরও গতিশীল করার প্রত্যাশা ব্যক্ত করা হয়েছে।
সংগঠন সংশ্লিষ্টরা জানান, দীর্ঘদিনের পরিশ্রম ও তরুণদের জন্য কার্যক্রম পরিচালনার ধারাবাহিকতার স্বীকৃতি হিসেবেই এই কমিটি অনুমোদন করা হয়েছে।
© Copyright © dailyseshkatha © Seshkatha News24 © 2026 all rights reservered