প্রিন্ট এর তারিখঃ Oct 23, 2026 ইং || প্রকাশের তারিখঃ Sep 29, 2026 ইং
বরগুনায় সাবেক পিপি অ্যাড. ভুবন চন্দ্র হাওলাদারের মৃত্যুতে শোক

বরগুনা জেলা প্রতিনিধি: বরগুনা জেলা জজ কোর্টের সাবেক পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট ভুবন চন্দ্র হাওলাদারের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন সহকর্মী আইনজীবী ও বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। মৃত্যুর খবর পেয়ে সেখানে ছুটে যান বর্তমান পিপি ও জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট নুরুল আমিন, জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্য সচিব অ্যাডভোকেট আবদুল ওয়াসী মতিন, জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি সানাউল্লাহ সানি এবং এপিপি অ্যাডভোকেট রুহুল আমীন। তারা প্রয়াত আইনজীবীর মরদেহে শেষ শ্রদ্ধা নিবেদন করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। এ সময় তারা মরহুমের আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের এই শোক কাটিয়ে ওঠার শক্তি কামনা করেন।
© Copyright © dailyseshkatha © Seshkatha News24 © 2026 all rights reservered