প্রিন্ট এর তারিখঃ Oct 23, 2026 ইং || প্রকাশের তারিখঃ Sep 29, 2026 ইং
বরগুনায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন পালন!

বরগুনা জেলা প্রতিনিধি: বরগুনায় অজ্ঞাত স্থান থেকে ২৪-এর ছাত্র আন্দোলনে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৮০তম জন্মদিন পালনের দাবি উঠেছে! সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি পোস্টে দাবি করা হয়েছে, গত ২৯ সেপ্টেম্বর নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের বরগুনা শাখা ও যুবলীগের কিছু নেতাকর্মীরা এ আয়োজন করেন!
তবে আয়োজনটি ঠিক কোথায় ও কখন অনুষ্ঠিত হয়েছে, এতে কারা কারা উপস্থিত ছিলেন এবং দাবিটির সত্যতা সম্পর্কে সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনী বা অন্য কোনো নির্ভরযোগ্য সূত্রের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি! ফলে সামাজিক যোগাযোগমাধ্যমের ওই দাবির তথ্য স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি,,
© Copyright © dailyseshkatha © Seshkatha News24 © 2026 all rights reservered