প্রিন্ট এর তারিখঃ Oct 23, 2026 ইং || প্রকাশের তারিখঃ Sep 29, 2026 ইং
বরগুনায় গাঁজা সেবনের দায়ে এক যুবকের কারাদণ্ড!

বরগুনা প্রতিনিধি: বরগুনায় গাঁজা সেবনের সময় ইমরান খান (নাম) নামে এক যুবককে হাতেনাতে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। গত সোমবার বিকেলে বরগুনা সদর উপজেলার বুড়িরচর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। ইমরান ওই এলাকার ইলিয়াস খানের ছেলে। পরে মাদক সেবনের অপরাধে ভ্রাম্যমাণ আদালত তাকে ৭ দিনের কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা করেন। আদালতের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
© Copyright © dailyseshkatha © Seshkatha News24 © 2026 all rights reservered