প্রিন্ট এর তারিখঃ Oct 23, 2026 ইং || প্রকাশের তারিখঃ Sep 28, 2026 ইং
বরগুনায় BPATC প্রশিক্ষণার্থী কর্মকর্তাদের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময়

বরগুনা সদর উপজেলা প্রতিনিধি: বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের (BPATC) ৮১তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের ৭ জন প্রশিক্ষণার্থী কর্মকর্তার মাঠ সংযুক্তি কার্যক্রম উপলক্ষে বরগুনা জেলা পুলিশ সুপারের কার্যালয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন বরগুনার পুলিশ সুপার মোঃ কুদরত-ই-খুদা (পিপিএম-সেবা)। তাঁর পক্ষ থেকে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ মুকিত হাসান খাঁন প্রশিক্ষণার্থীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
সভায় জেলা পুলিশের বিভিন্ন ইউনিট, জনবল কাঠামো, দায়িত্ব বণ্টন, আধুনিক কার্যক্রম, অর্জিত সাফল্য এবং জেলার অপরাধের ধরন ও প্রকৃতি সম্পর্কে প্রশিক্ষণার্থীদের ধারণা দেওয়া হয়। পাশাপাশি মাঠ পর্যায়ের বাস্তব পুলিশিং কার্যক্রম নিয়েও আলোচনা করা হয়।
এ সময় নবাগত অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) খন্দকার আশফাকুজ্জামান, বিপিএমসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
© Copyright © dailyseshkatha © Seshkatha News24 © 2026 all rights reservered