প্রিন্ট এর তারিখঃ Oct 23, 2026 ইং || প্রকাশের তারিখঃ Sep 28, 2026 ইং
বরগুনায় প্রশাসকের দায়িত্ব থেকে অব্যাহতি চেয়ে প্রাথমিক শিক্ষা কর্মকর্তার আবেদন!

বরগুনা সদর উপজেলা প্রতিনিধি: বরগুনা সদর উপজেলার আয়লা পাতাকাটা ইউনিয়ন পরিষদের প্রশাসকের দায়িত্ব থেকে অব্যাহতি চেয়ে আবেদন করেছেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা লায়লা জেরিন আক্তার। শারীরিক অসুস্থতা ও নিজ দপ্তরের অতিরিক্ত প্রশাসনিক কাজের চাপের কথা উল্লেখ করে গত রোববার (২৭ সেপ্টেম্বর ২০২৬)- উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাহ আজিজের কাছে তিনি এ আবেদন করেন। আবেদনে লায়লা জেরিন আক্তার উল্লেখ করেন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার দায়িত্ব পালনের পাশাপাশি তাকে ইউনিয়ন পরিষদের প্রশাসকের দায়িত্বও পালন করতে হচ্ছে। তার অধীনে প্রায় ১ হাজার ২০০ শিক্ষক কর্মরত থাকায় নিয়মিত দাপ্তরিক কাজের চাপ রয়েছে। এছাড়া দপ্তরে জনবল মাত্র তিনজন হওয়ায় দুটি দায়িত্ব একসঙ্গে পালন করা তার জন্য কষ্টসাধ্য হয়ে পড়েছে।
ইউএনও মো. শাহ আজিজ বলেন, দাপ্তরিক ব্যস্ততা ও শারীরিক অসুস্থতার কারণে লায়লা জেরিন আক্তার দায়িত্ব থেকে অব্যাহতি চেয়ে আবেদন করেছেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
© Copyright © dailyseshkatha © Seshkatha News24 © 2026 all rights reservered