প্রিন্ট এর তারিখঃ Oct 23, 2026 ইং || প্রকাশের তারিখঃ Sep 28, 2026 ইং
সকল বাঁধা পেরিয়ে ফের দায়িত্বে বরগুনা হাসপাতালে ডা.রেজওয়ান

বরগুনা প্রতিনিধি: বরগুনা ২৫০ শয্যা হাসপাতালের তত্ত্বাবধায়ক হিসেবে আবারও নিজ দায়িত্বে ফিরেছেন ডা. মো. রেজওয়ানুর আলম।
দীর্ঘদিনের নানা প্রতিকূলতা ও বাধা-বিপত্তি পেরিয়ে পূর্বের দায়িত্বে তাঁর প্রত্যাবর্তনের খবরে হাসপাতালের চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্টদের মধ্যে স্বস্তি দেখা দিয়েছে। দায়িত্ব গ্রহণের পর হাসপাতালের চিকিৎসাসেবার মানোন্নয়ন, অনিয়ম-অব্যবস্থাপনা দূর করা এবং সাধারণ মানুষের জন্য উন্নত ও সুষ্ঠু চিকিৎসাসেবা নিশ্চিত করাকে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।
ডা. রেজওয়ানুর আলমের পুনরায় দায়িত্ব গ্রহণকে ঘিরে বরগুনার স্বাস্থ্যসেবা নিয়ে নতুন প্রত্যাশা তৈরি হয়েছে। স্থানীয়দের প্রত্যাশা, তিনি সব প্রতিকূলতা মোকাবিলা করে হাসপাতালের সেবার মান উন্নয়নে কার্যকর ভূমিকা রাখবেন।
© Copyright © dailyseshkatha © Seshkatha News24 © 2026 all rights reservered