প্রিন্ট এর তারিখঃ Oct 23, 2026 ইং || প্রকাশের তারিখঃ Sep 26, 2026 ইং
আমতলীতে ময়লা-আবর্জনা অপসারণে অভিযান

আমতলী প্রতিনিধি: পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে বরগুনার আমতলী উপজেলা ও পৌরসভায় ময়লা-আবর্জনা অপসারণে অভিযান পরিচালনা করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক হাসান মো. হাফিজুর রহমান এবং সহকারী কমিশনার রনজিৎ চন্দ্র দাসের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এ সময় বিভিন্ন স্থান থেকে জমে থাকা ময়লা-আবর্জনা ও বর্জ্য অপসারণ করা হয়।
অভিযানকালে ব্যবসায়ীদের নির্দিষ্ট স্থানে ময়লা-আবর্জনা ফেলার জন্য অনুরোধ করা হয়। পরিচ্ছন্নতা কার্যক্রমে সহযোগিতা করেন বিডি ক্লিনের স্বেচ্ছাসেবক ও পৌরসভার পরিচ্ছন্নতাকর্মীরা। আমতলী পৌর এলাকায় বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে এর আগেও বিভিন্ন উদ্যোগ ও আলোচনা হয়েছে।
© Copyright © dailyseshkatha © Seshkatha News24 © 2026 all rights reservered