প্রিন্ট এর তারিখঃ Oct 23, 2026 ইং || প্রকাশের তারিখঃ Sep 25, 2026 ইং
বরগুনায় ৩০ বছর পর গ্রামে সড়ক, কমেছে দুর্ভোগ

বরগুনা সদর উপজেলা প্রতিনিধি: বরগুনা সদর উপজেলার এম বালিয়াতলী ইউনিয়নের মনসাতলী গ্রামের বিলের ভেতরে দীর্ঘ প্রায় ৩০ বছর পর নির্মিত হয়েছে একটি কাঁচা সড়ক। এতে দীর্ঘদিনের কাদা-পানি মাড়িয়ে চলাচলের দুর্ভোগ কিছুটা কমেছে স্থানীয়দের। স্থানীয়রা জানান, শরীফ জহিরুল ইসলাম স্মৃতি সড়কের স্লুইসগেট থেকে বিলের ভেতরের বসতিতে যাতায়াতের কোনো সড়ক ছিল না। বর্ষা মৌসুমে নারী, শিশু, শিক্ষার্থী, রোগী ও বয়স্কদের চরম ভোগান্তি পোহাতে হতো। স্থানীয়দের দাবির পরিপ্রেক্ষিতে বরগুনা-১ আসনের সংসদ সদস্য মাওলানা মাহমুদুল হোসাইন অলিউল্লাহর উদ্যোগে সড়ক নির্মাণ শুরু হয়। ইতোমধ্যে এর উল্লেখযোগ্য অংশের কাজ শেষ হয়েছে। স্থানীয়রা জানান, সড়কটি পাকা করা হলে বর্ষায় যোগাযোগ ব্যবস্থা আরও সহজ হবে এবং দীর্ঘদিনের দুর্ভোগ স্থায়ীভাবে কমবে।
এ বিষয়ে বরগুনার সাংবাদিক নেতা ও পরিবেশ কর্মী মুশফিক আরিফ বলেন, ‘মনসাতলী গ্রামের মানুষ প্রায় ৩০ বছর ধরে একটি সড়কের অভাবে ভোগান্তিতে ছিলেন। সংসদ সদস্যের উদ্যোগে সেখানে সড়ক হওয়ায় মানুষের দীর্ঘদিনের কষ্ট অনেকটাই কমেছে। এই উদ্যোগের জন্য আমরা তাঁর প্রতি কৃতজ্ঞ।’
© Copyright © dailyseshkatha © Seshkatha News24 © 2026 all rights reservered