প্রিন্ট এর তারিখঃ Oct 23, 2026 ইং || প্রকাশের তারিখঃ Sep 24, 2026 ইং
বরগুনায় এনসিপির আংশিক আহ্বায়ক কমিটির অনুমোদন

বরগুনা সদর উপজেলা প্রতিনিধি: জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) বরগুনা জেলা শাখার ১২ সদস্যের আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। আগামী তিন মাসের জন্য এ কমিটি অনুমোদন করা হয়েছে। গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) কেন্দ্রীয় কমিটির অনুমোদনে ঘোষিত কমিটিতে আঃ কাইয়ূম খান সোহাগকে আহ্বায়ক এবং তাজভীন হাসান ফাহাদকে সদস্যসচিব করা হয়েছে। কমিটিতে নাসরিন আক্তার শিমুকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক করা হয়েছে। যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. তানিম হোসেন (জিয়েম), মুজাহিদুল ইসলাম জামি ও মো. বেল্লাল হোসেন।
এ ছাড়া মো. বায়েজীদ হোসাইনকে সিনিয়র যুগ্ম সদস্যসচিব করা হয়েছে। যুগ্ম সদস্যসচিব হিসেবে রয়েছেন ইমাম হাসান, আতিকুর রহমান, মেহেদী হাসান সোয়েব ও সিকদার সাইফুল। আর মো. রেজাউল করিমকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে। দলীয় সূত্রে জানা গেছে, অনুমোদিত এই আংশিক কমিটিকে আগামী সাত দিনের মধ্যে পূর্ণাঙ্গ জেলা কমিটি প্রণয়ন করে কেন্দ্রীয় কমিটির কাছে জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। এ কমিটির মাধ্যমে বরগুনায় এনসিপির সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার উদ্যোগ নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
© Copyright © dailyseshkatha © Seshkatha News24 © 2026 all rights reservered