প্রিন্ট এর তারিখঃ Oct 23, 2026 ইং || প্রকাশের তারিখঃ Sep 24, 2026 ইং
বামনা সরকারি ডিগ্রি কলেজে নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন

বামনা প্রতিনিধি: বরগুনার বামনা সরকারি ডিগ্রি কলেজে ২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তি হওয়া নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকাল ১০টায় কলেজ অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জয়নাল আবেদীন। এতে কলেজের শিক্ষক-শিক্ষিকাদের পাশাপাশি বামনা থানার ওসি মো. ফারুক হোসেন খান ও কলেজ ছাত্রদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের কলেজের শিক্ষা পরিবেশ, নিয়ম-শৃঙ্খলা ও পাঠ কার্যক্রম সম্পর্কে ধারণা দেওয়া হয়। বক্তারা নিয়মিত ক্লাসে উপস্থিতি, পড়াশোনায় মনোযোগ, নৈতিকতা ও শৃঙ্খলা মেনে চলার ওপর গুরুত্বারোপ করেন। ওরিয়েন্টেশনকে ঘিরে নবীন শিক্ষার্থীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। কলেজ কর্তৃপক্ষ আশা প্রকাশ করেন, শিক্ষার্থীরা নিয়মিত অধ্যয়ন ও শৃঙ্খলা মেনে নিজেদের ভবিষ্যৎ গড়ার পাশাপাশি কলেজের সুনাম অক্ষুণ্ন রাখবে।
© Copyright © dailyseshkatha © Seshkatha News24 © 2026 all rights reservered