প্রিন্ট এর তারিখঃ Oct 23, 2026 ইং || প্রকাশের তারিখঃ Sep 24, 2026 ইং
বরগুনার মানুষের পাশে থাকতে চান সাইফুর রহমান রতন: রাজনৈতিক পথচলা

বরগুনা সদর উপজেলা প্রতিনিধি: দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা ও স্থানীয় মানুষের সঙ্গে দীর্ঘদিনের সম্পৃক্ততাকে কাজে লাগিয়ে মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করার প্রত্যাশা ব্যক্ত করেছেন মো. সাইফুর রহমান রতন। বরগুনা সদর উপজেলার ৪ নম্বর কেওড়াবুনিয়া ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক হিসেবে রাজনৈতিক পথচলা শুরু করেন তিনি। পরবর্তীতে বরগুনা জেলা ছাত্রদলের সহ-সভাপতি এবং জাতীয়তাবাদী আইন ছাত্র ফোরামের সহ-সভাপতির দায়িত্ব পালন করেন।
আসন্ন নির্বাচনে ৪ নং কেওড়াবুনিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রত্যাশা করছেন রতন। তিনি জানান, পদ-পদবির চেয়ে মানুষের ভালোবাসা অর্জন এবং এলাকার উন্নয়ন ও জনসেবায় নিজেকে নিয়োজিত করাই তাঁর মূল লক্ষ্য।
প্রত্যাশা, দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা ও মানুষের সঙ্গে সম্পর্ককে কাজে লাগিয়ে কেওড়াবুনিয়া ইউনিয়নের উন্নয়নে ভূমিকা রাখতে পারবেন।
© Copyright © dailyseshkatha © Seshkatha News24 © 2026 all rights reservered