প্রিন্ট এর তারিখঃ Oct 23, 2026 ইং || প্রকাশের তারিখঃ Sep 24, 2026 ইং
ডেঙ্গু প্রতিরোধে বরগুনা জেলা প্রাথমিক শিক্ষা অফিসে পরিচ্ছন্নতা অভিযান

বরগুনা প্রতিনিধি: ডেঙ্গুর প্রাদুর্ভাব রোধ ও মশার বংশবিস্তার ঠেকাতে বরগুনা জেলা প্রাথমিক শিক্ষা অফিস প্রাঙ্গণে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে।
গত বুধবার (২৩ সেপ্টেম্বর) বরগুনা পৌরসভার মেয়র প্রার্থী ও কেন্দ্রীয় জাতীয়তাবাদী যুবদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মুরাদ খানের উদ্যোগে এ অভিযান চালানো হয়।
অভিযানে অফিসের আশপাশে জমে থাকা ময়লা-আবর্জনা, পানি জমার সম্ভাব্য স্থান, পুরোনো গাড়ি, স্পিডবোট, পলিথিনসহ বিভিন্ন পরিত্যক্ত সামগ্রী অপসারণ করা হয়। পাশাপাশি মশার প্রজননস্থল হিসেবে চিহ্নিত স্থানগুলো পরিষ্কার ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়। সংশ্লিষ্টরা বলেন, ডেঙ্গু প্রতিরোধে চিকিৎসার পাশাপাশি মশার প্রজননস্থল ধ্বংস ও নিয়মিত পরিচ্ছন্নতা বজায় রাখা জরুরি। এ কার্যক্রম অব্যাহত রাখার পাশাপাশি সবাইকে নিজ নিজ বাড়ি ও কর্মস্থলের পরিবেশ পরিষ্কার রাখার আহ্বান জানানো হয়।
© Copyright © dailyseshkatha © Seshkatha News24 © 2026 all rights reservered