প্রিন্ট এর তারিখঃ Oct 23, 2026 ইং || প্রকাশের তারিখঃ Sep 23, 2026 ইং
বরগুনায় তেলের দাম বৃদ্ধিতে যাত্রী সংকট ও অতিরিক্ত ভাড়া!

বরগুনা সদর উপজেলা প্রতিনিধি: জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রভাব পড়েছে বরগুনার দূরপাল্লা ও আঞ্চলিক সড়ক পরিবহনে। বরগুনা কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে ঢাকা, বরিশালসহ বিভিন্ন রুটে চলাচলকারী বাসগুলোতে যাত্রী সংকট দেখা দিয়েছে। অধিকাংশ বাসের আসন ফাঁকা থাকায় লোকসানের মুখে পড়েছেন পরিবহন সংশ্লিষ্টরা। এদিকে, হঠাৎ তেলের দাম বাড়ার অজুহাতে নির্ধারিত ভাড়ার চেয়ে ৫০ থেকে ১০০ টাকা পর্যন্ত অতিরিক্ত আদায়ের অভিযোগ করেছেন যাত্রীরা। এতে নিয়মিত যাতায়াতকারী ও নিম্নআয়ের মানুষের ওপর বাড়তি চাপ তৈরি হয়েছে। পরিবহন শ্রমিকদের দাবি, জ্বালানি ব্যয় বেড়ে যাওয়ায় আগের ভাড়ায় বাস চালানো কঠিন হয়ে পড়েছে। অন্যদিকে, মালিকদের পক্ষ থেকে বলা হয়েছে, পরিস্থিতি বিবেচনায় সাময়িকভাবে ভাড়া সমন্বয়ের প্রয়োজন দেখা দিয়েছে। তবে নতুন ভাড়া অথবা কোন ধরনের রেট চার্ট এখনো আনুষ্ঠানিকভাবে নির্ধারণ করা হয়নি!
পরিবহন মালিক ও শ্রমিক উভয় পক্ষই দ্রুত ভাড়া পুনর্নির্ধারণ এবং গণপরিবহনে শৃঙ্খলা ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন স্থানীয়রা।
© Copyright © dailyseshkatha © Seshkatha News24 © 2026 all rights reservered