প্রিন্ট এর তারিখঃ Oct 23, 2026 ইং || প্রকাশের তারিখঃ Sep 23, 2026 ইং
বরগুনায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত মতবিনিময় সভা

বরগুনা জেলা প্রতিনিধি: বরগুনায় ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি ও প্রতিরোধমূলক কার্যক্রম জোরদারের লক্ষ্যে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, গণমাধ্যম ও স্থানীয় জনগোষ্ঠীর অংশগ্রহণে সমন্বিত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার (২৩ সেপ্টেম্বর ২০২৬)- বেলা ১১টায় জেলা তথ্য অফিসের আয়োজনে ও ইউনিসেফের সহযোগিতায় জেলা প্রশাসকের কার্যালয়ের ‘সুবর্ণজয়ন্তী’ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক ও শিক্ষা) অনিমেষ বিশ্বাস। স্বাগত বক্তব্য দেন জেলা তথ্য অফিসার সেলিম মাহমুদ। বিশেষ অতিথি ছিলেন সিভিল সার্জন আবুল ফাত্তাহ, বরগুনা প্রেসক্লাবের সভাপতি মো. হাফিজুর রহমান এবং ইউনিসেফের বরিশাল ও খুলনা প্রতিনিধি মো. আবদুল জলিল।
সভায় বক্তারা জানান, সেপ্টেম্বর মাসে বরগুনায় ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বাড়ায় জনস্বাস্থ্য নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। এ পরিস্থিতিতে জেলার প্রতিটি উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে সচেতনতামূলক কার্যক্রম জোরদার এবং প্রচার-প্রচারণাকে আরও কার্যকর ও জনগণমুখী করার ওপর গুরুত্বারোপ করা হয়।
© Copyright © dailyseshkatha © Seshkatha News24 © 2026 all rights reservered