প্রিন্ট এর তারিখঃ Oct 23, 2026 ইং || প্রকাশের তারিখঃ Sep 23, 2026 ইং
নৈরাজ্যের প্রতিবাদে বরগুনায় স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল

বরগুনা জেলা প্রতিনিধি: বুধবার (২৩ সেপ্টেম্বর ২০২৬) বরগুনা শহরে জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে নেতৃত্ব দেন জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সোহেল ও সাধারণ সম্পাদক ফয়জুল মালেক সজীব। বৈরী আবহাওয়া উপেক্ষা করে দলটির নেতাকর্মীরা বিক্ষোভ মিছিলে অংশ নেন। মিছিল শেষে তারা বরগুনা জেলা বিএনপি অফিসের সামনে অবস্থান নেন এবং সেখানে দেশের বর্তমান পরিস্থিতিকে বিনষ্ট করার পায়তারা কে রুখে দেওয়ার কঠোর হুঁশিয়ারি দেন---
বিক্ষোভ মিছিল শেষে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তারা দেশকে অস্থিতিশীল করার যেকোনো ষড়যন্ত্রের বিরুদ্ধে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার এবং সাধারণ মানুষের পাশে থাকার আহ্বান জানান।
© Copyright © dailyseshkatha © Seshkatha News24 © 2026 all rights reservered