প্রিন্ট এর তারিখঃ Oct 23, 2026 ইং || প্রকাশের তারিখঃ Sep 22, 2026 ইং
ভারি থেকে অতিভারি বৃষ্টির সতর্কতা!!

বিশেষ প্রতিবেদন: আজ রাত ১২ টা থেকে পরবর্তী ৭২ ঘন্টার ভেতরে পর্যায়ক্রমে কক্সবাজার, ভোলা, পটুয়াখালী, বরগুনা, ঝালকাঠি, পিরোজপুর, সাতক্ষীরা, বাগেরহাট, খুলনা, যশোর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ ও এর পার্শ্ববর্তী এলাকায় দফায় দফায় ও একটানা ভারি থেকে অতিভারি বৃষ্টির সম্ভাবনা আছে। এছাড়াও সম্পূর্ণ রাজশাহী বিভাগ,বান্দরবান, চট্টগ্রাম, ফেণী, নোয়াখালী, বরিশাল, গোপালগঞ্জ, মাদারীপুর, নড়াইল, ঝিনাইদহ, মেহেরপুর, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, ফরিদপুর, মাগুরা, রংপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, দিনাজপুর ও এর পার্শ্ববর্তী এলাকায় মাঝারি থেকে ভারিবৃষ্টি হতে পারে, দফায় দফায় ও একটানা।
সিলেট ও চট্টগ্রাম বিভাগের বেশ কিছু এলাকায় মোটামুটি বজ্রপাত থাকতে পারে। সেইসাথে দেশের সকল উপকূলীয় এলাকা ও সমুদ্রবন্দরের উপরদিয়ে ঘন্টায় ৪০ থেকে ৫৫ কিলোমিটার পর্যন্ত দমকা হাওয়া বয়ে যেতে পারে। এছাড়াও দেশের বাকি এলাকায় বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে কোনো কোনো স্থানে বিক্ষিপ্ত ভারিবৃষ্টি হতে পারে, কোথাও কোথাও বজ্রপাত থাকতে পারে।
আপাতত ২৬ শে সেপ্টেম্বর পর্যন্ত দয়াকরে কেউ সাগরে মাছ ধরতে নামবেন না। আর এই সময়ের ভেতরে দেশের উপরদিয়ে অসস্তিকর ভ্যাপসা গরম বেশ কম থাকতে পারে। এবং মোটামুটি আরামদায়ক আবহাওয়া থাকতে পারে বেশিরভাগ এলাকায়।
© Copyright © dailyseshkatha © Seshkatha News24 © 2026 all rights reservered