প্রিন্ট এর তারিখঃ Oct 23, 2026 ইং || প্রকাশের তারিখঃ Sep 22, 2026 ইং
বরগুনার বলেশ্বরে কোস্ট গার্ডের অভিযানে অবৈধ বালু উত্তোলনে ২ ড্রেজারসহ আটক ৪

মহিবউল্লাহ কিরন, বরগুনা প্রতিনিধি: বরগুনার পাথরঘাটায় বলেশ্বর নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের সময় ২টি ড্রেজার মেশিনসহ ৪ জনকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
কোস্ট গার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেঃ মোঃ সালমান বিন শওকত জানান, গত সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড স্টেশন পাথরঘাটা বলেশ্বর নদীতে একটি বিশেষ অভিযান পরিচালনা করে। এসময় অবৈধভাবে বালু উত্তোলনকালে তাদের হাতেনাতে আটক করা হয়। আটককৃতরা হলেন -
১. মোঃ আলামিন (৩২), পিতা: মো. আলী,রুপধন,পাথরঘাটা।
২. মোঃ সোহেল (২২), পিতা: আবুল কালাম,ডেমা গুলিশাখালী, বদরখালী বরগুনা।
৩. মোঃ আলামিন (২৬), পিতা: মো. বাদল,ডেমা গুলিশাখালী,বদরখালী বরগুনা
৪. মোঃ ছগির (৩৫), পিতা: মো. আলী,কাকচিরা,পাথরঘাটা।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে একটি বালুখেকো চক্র নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করায় নদী ভাঙন বেড়ে গিয়ে তীরবর্তী মানুষের ফসলি জমি ও বসত-ভিটা হুমকির মুখে পড়েছে।
কোস্ট গার্ড জানায়, জব্দকৃত ড্রেজার ও আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। নদী ও পরিবেশ রক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
© Copyright © dailyseshkatha © Seshkatha News24 © 2026 all rights reservered